1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ—বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বদলি সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সোনালু-কদমের গাছের চারা রোপন বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার সলঙ্গার হাটে জমে উঠেছে রোপা আমনের চারা বেচাকেনা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

রায়গঞ্জে “দৈনিক করতোয়ার”৫১ বছর পদার্পণ উপলক্ষে নানা আয়োজন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় “দৈনিক করতোয়া” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) বিকেলে দৈনিক করতোয়া পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি মো. রুহুল আমিন বকুলের আয়োজনে রিপোর্টার্স ইউনিটির ভূঁইয়াগাঁতী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

 

রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসাইন সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী মন্ডল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও উপজেলা বিএনপি মিডিয়া সেলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা।

 

 

 

 

এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কেটে “দৈনিক করতোয়া “পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com