1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ—বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বদলি সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সোনালু-কদমের গাছের চারা রোপন বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার সলঙ্গার হাটে জমে উঠেছে রোপা আমনের চারা বেচাকেনা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

কামারখন্দে ব্যবসায়ীর স্ত্রীকে হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

 

 

বিশেষ প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের কামারখন্দে এক গামছা ব্যবসায়ীর বাড়িতে স্ত্রীর হাত-মুখ বেঁধে ও দুই শিশুসন্তানকে ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল।

 

 

 

 

 

 

 

 

 

গতকাল (১১ আগষ্ট ) মঙ্গলবার রাতে উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা গ্রামের লাহিড়ীবাড়ী এলাকার গামছা ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

 

 

 

 

 

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী শরিফা বেগম, শিশুসন্তান সামিয়া ও রিজওয়ান ঘুমিয়েছিল। এ সময় জানালার গ্রিল কেটে ডাকাতেরা ঘরে প্রবেশ করে। তাদের একজন শরিফার গলায় রশি পেঁচিয়ে তাঁকে টানতে থাকেন। এতে তিনি চেতন হারিয়ে ফেললে গামছা ও স্কচটেপ দিয়ে তাঁর হাত-মুখ বেঁধে ফেলে রাখা হয়। ডাকাত দলের অন্য একজন দুই শিশুসন্তানকে ভয় দেখান এবং আরেকজন আলমারি খুলে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করেন।

 

 

 

 

 

 

 

 

 

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা চলে গেলে দুই শিশুসন্তান শরিফার মাথায় পানি দিয়ে তাঁর চেতন ফেরায়। পরে তিনি দেখতে পান, ডাকাতেরা প্রায় সাড়ে চার ভরি সোনা, সাত ভরি রুপা, নগদ ৩০ হাজার টাকা, ১০-১২ হাজার টাকার কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

 

 

 

 

 

 

 

 

 

বুধবার বিকেলে ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। ডাকাতেরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র নষ্ট করে দিয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি চুরির ঘটনা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com