1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ সবুজ বাংলাদেশ গঠনে এমপি জীবা আমিনা’র উদ্যোগে নলছিটি ছাত্রদলের গাছের চারা বিতরণ দামুড়হুদায় টেন্ডার ছিল ২৯টি মৃত গাছের, বেশি কাটার অভিযোগ তদন্তে প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আয়োজনে বর্ণিল খাদ্য মেলা ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ নারী কারবারি গ্রেপ্তার গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ,গ্রেপ্তার ২ পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে নতুন ছাগল পুনর্বিতরণ বুটেক্সে শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ী প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ অনুষ্ঠিত নলছিটিতে সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ, ঝুঁকিতে সড়ক

ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ নারী কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

 

ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় শিপ্রা রানী দাস (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ঝালকাঠি সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি রোডে মো. ইকবাল খানের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে শিপ্রা রানী দাসকে আটক করে তার কাছ থেকে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার শিপ্রা রানী দাস ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি গৌতম দত্তের স্ত্রী এবং মৃত ভবরঞ্জন সাহার কন্যা।

 

এ ঘটনায় এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com