1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ সবুজ বাংলাদেশ গঠনে এমপি জীবা আমিনা’র উদ্যোগে নলছিটি ছাত্রদলের গাছের চারা বিতরণ দামুড়হুদায় টেন্ডার ছিল ২৯টি মৃত গাছের, বেশি কাটার অভিযোগ তদন্তে প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আয়োজনে বর্ণিল খাদ্য মেলা ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ নারী কারবারি গ্রেপ্তার গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ,গ্রেপ্তার ২ পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে নতুন ছাগল পুনর্বিতরণ বুটেক্সে শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ী প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ অনুষ্ঠিত নলছিটিতে সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ, ঝুঁকিতে সড়ক

পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে নতুন ছাগল পুনর্বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

 

 

তোফাজ্জল হোসেন,পোরশা (নওগাঁ) প্রতিনিধি

 

 

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কোয়ারেন্টাইন চলাকালে বিভিন্ন কারণে মারা যাওয়া ছাগলের পরিবর্তে নতুন ছাগল পুনর্বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ পুনর্বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম।

অনুষ্ঠানে কোয়ারেন্টাইন চলাকালে বিভিন্ন কারণে মারা যাওয়া ছাগলের পরিবর্তে ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের হাতে নতুন ছাগল তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা উপকারভোগীদের প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা, নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে খামার ব্যবস্থাপনা পরিচালনার আহ্বান জানান।

বক্তারা বলেন, সরকারের এ প্রকল্পের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো পুনরায় প্রাণিসম্পদ পালনের সুযোগ পাচ্ছে। এতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, কোয়ারেন্টাইন চলাকালে যেসব উপকারভোগীর ছাগল বিভিন্ন কারণে মারা গেছে, যাচাই-বাছাই শেষে তাদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন ছাগল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও প্রকল্পের আওতাধীন উপকারভোগীদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।

নতুন ছাগল পেয়ে উপকারভোগীরা সরকারের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহায়তা তাদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এবং পুনরায় স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রাণিসম্পদ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com