1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ সবুজ বাংলাদেশ গঠনে এমপি জীবা আমিনা’র উদ্যোগে নলছিটি ছাত্রদলের গাছের চারা বিতরণ দামুড়হুদায় টেন্ডার ছিল ২৯টি মৃত গাছের, বেশি কাটার অভিযোগ তদন্তে প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আয়োজনে বর্ণিল খাদ্য মেলা ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ নারী কারবারি গ্রেপ্তার গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ,গ্রেপ্তার ২ পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে নতুন ছাগল পুনর্বিতরণ বুটেক্সে শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ী প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ অনুষ্ঠিত নলছিটিতে সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ, ঝুঁকিতে সড়ক

বুটেক্সে শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ী প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪ Time View

 

 

বুটেক্স প্রতিনিধি 

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রদর্শিত হলো শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ী প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী।

 

সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান এ টি এম ওহিদুজ্জামান এবং ‘পায়ের ছাপ’ তথ্যচিত্রের পরিচালক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিজি প্রেস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাঁদের জন্য বিশেষভাবে ‘পায়ের ছাপ’ ও ‘সুতোর মহাকাব্য’ প্রামাণ্য তথ্যচিত্র দুটি প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানে প্রদর্শন করা হয় শারীরিক প্রতিবন্ধী আয়শা আক্তারের জীবনের গল্প নিয়ে প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ ও বুটেক্সকে নিয়ে ‘সুতোর মহাকাব্য’। জন্ম থেকেই তার দুটি হাত নেই, অভাবের তাড়নায় বাবা একসময় তাকে সার্কাসে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই আয়েশা আক্তার আজ বাংলাদেশের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য প্রতীক। সমাজের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে সব বাধা জয় করে, পা দিয়ে লিখে সদ্য মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের এই তরুণী।

 

‘পায়ের ছাপ’ তথ্যচিত্রটিতে উঠে এসেছে, কীভাবে শৈশবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আয়েশা আক্তারকে ভর্তি নিতে চাননি। কিন্তু স্থানীয় এক শিক্ষকের সাহায্যে আয়েশা বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে এইচএসসি পাসের পর আয়েশার জীবন বদলে যায় চ্যানেল আইয়ে প্রচারিত একটি প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদন প্রকাশের পর আয়েশা প্রথম ঢাকায় এসে ‘কিংবদন্তি অ্যাওয়ার্ড’ পান এবং এককালীন দুই লাখ টাকা অনুদান লাভ করেন। পরবর্তী সময় একজন ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ীর সহায়তায় আয়েশা উচ্চশিক্ষা চালিয়ে যান এবং ২০২৫ সালে মাস্টার্সে প্রথম বিভাগ অর্জন করেন।

 

‘সুতোর মহাকাব্য’ প্রামাণ্য তথ্যচিত্রটিতে প্রদর্শিত হয়েছে বুটেক্সের সমৃদ্ধ ইতিহাস, বিভিন্ন অনুষদ ও বিভাগগুলোর একটি সুস্পষ্ট ধারণা তুলে ধরা হয়। ১৯২১ সালে ঢাকার নারিন্দায় প্রতিষ্ঠিত উইভিং স্কুল থেকে শুরু করে ২০১০ সালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশের ঐতিহাসিক যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া তথ্যচিত্রে বিশ্বমানের আধুনিক ল্যাবরেটরি সুবিধা, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে বুটেক্সের বলিষ্ঠ ভূমিকা প্রদর্শন করা হয়। তৈরি পোশাক ও বস্ত্র খাতের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে বুটেক্সের গ্র্যাজুয়েটরা কীভাবে অবদান রেখে চলেছেন, তা উল্লেখ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ববি হাজ্জাজ বলেন, “এই ডকুমেন্টারির মাধ্যমে মানুষের অদম্য ইচ্ছাশক্তি যে কতখানি অদম্য হতে পারে সেটা দেখলাম। আপনারা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করা অসম্ভব না। শুধু আপনাদের একটু কষ্ট করে কাজ করতে হবে। সবচেয়ে বেশি কাজ যেটা করতে হবে, সেটা হলো আপনাদের পড়াশোনা। অনেক ভালো করে পড়তে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করেন, কোনোটাই আপনাদের হাতের বাইরে না।”

 

বুটেক্সকে উদ্দেশ্য করে ববি হাজ্জাজ বলেন, “আগামী দিনগুলোতে আমার মনে হয় বুটেক্সের জায়গাটা অনেক বড়। আজ থেকে ২৫০ বছর আগে সমগ্র বিশ্বের অর্থনীতিতে ১০ শতাংশ ছিল এই বাংলায়। এটার মূল কারণ ছিল আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বর্তমানে তৈরি পোশাক শিল্পে আমরা বিশ্বে দ্বিতীয় অবস্থানে। কিন্তু বিশ্বের এই ১০ শতাংশ অর্থনীতি আমাদের এখানে আনতে বুটেক্সের অনেক বড় অবদান রাখার সুযোগ আছে।”

 

 

‘পায়ের ছাপ’ তথ্যচিত্রের পরিচালক মোস্তফা মল্লিক স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা সবাই আয়শাকে ছাড়িয়ে যাও, প্রধানমন্ত্রীকেও ছাড়িয়ে যাও, স্পিকারকেও ছাড়িয়ে যাও, ভিআইপিদের ছাড়িয়ে যাও এই আশা আমরা করি। তোমাদের ভালো রেজাল্ট করতে হবে, বাবা-মাকে সম্মান করতে হবে। ভালো করে পড়াশোনা করে বাংলাদেশের সেবা করতে হবে”

 

সভাপতির বক্তব্যে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “আয়শা অদম্য, সে দুইটি হাত না থাকার পরেও সে দুইটি পায়ের মাধ্যমেই হাতের কাজটি সম্পন্ন করেছে। সে দুর্গম অঞ্চলে পায়ে হেঁটে দীর্ঘ সময় ব্যয় করে সে স্কুলে গিয়েছে, স্কুলে পড়াশোনা করেছে এবং সে বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। সর্বশেষ পরিণতি যে আজকে তার একটি চাকরি হয়েছে এবং সে তার জীবনে সফলতা অর্জন করেছে।”

 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “এখনই তোমাদের শিক্ষার মুল ভিত্তি তৈরি করার সময়। এই মুহূর্তে তোমরা যারা প্রাইমারি বা হাইস্কুলে পড়াশোনা করছ, তোমাদের শিক্ষাটা সত্যিই একটা শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে। সেজন্য তোমাদের পরিশ্রম করতে হবে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com