1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর সিটি করপোরেশনের উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে সরকার আগ্নেয়গিরি থেকে বেরোচ্ছে স্বর্ণের কণা প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়? দিনে আসলে কয়টি ডিম খাওয়া উচিত? আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু পরের বিশ্বকাপে খেলবে না ইউরোপের দেশগুলো! ফিফাকে বয়কটের হুমকি গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার  নওগাঁবাসী রাজশাহী বিভাগেই থাকতে চায়; যেতে চায়না বগুড়ার অধীনে  দীর্ঘদিন পর সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশা

রায়গঞ্জে নারী নির্যাতন ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় এক আসামির কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, রায়গঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ৮ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারার এজাহারভুক্ত আসামি মো. হযরত আলী (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্ব লক্ষিকোলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

 

এদিকে, রায়গঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ ২৮ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় অভিযুক্ত মো. নজরুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি চকনৃর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com