1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে প্রশ্নপত্রে ভুল,অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষার্থীদের তালা রায়গঞ্জে মাদকসহ এক ব্যক্তি ও হাসপাতাল হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুর প্রেস কাব নির্বাচন-২০২৬ বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত নবনির্বাচিত কমিটি সিরাজগঞ্জে বাসচালককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালালেন বিএনপি নেতা, আদালতে মামলা শাহজাদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল উদ্ধার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ উল্লাপাড়ায় জামায়াতের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জে বাসচালককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪ Time View
সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জে বাসচালককে জরিমানা ও টাকা দিতে না পারায় হ্যান্ডকাফ পরায় ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

 

 

রোববার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টায় শহরের বাজার স্টেশন সাত রাস্তার মোড় অবরোধ করেন তারা। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়ে শহরবাসী। পরে পৌনে ৬টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

 

 

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, বাজার স্টেশন শম্পা হোটেলের সামনে কাজিপুরের গাড়ি আসার পরে জ্যামের কারণে বাসটি বের হতে পারেনি। তখন ভ্রাম্যমাণ আদালত এসে আমাদের এক চালককে জরিমানা করে। তার কাছে টাকা না থাকায় তাকে হ্যান্ডকাফ পরানো হয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে গাড়ি বন্ধ করে দিয়েছে।

 

 

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, বাজার স্টেশন শম্পা হোটেলের সামনে গাড়ি দাঁড় করানো নিষেধ থাকলেও আজ দুপুরে সেখানে একটি বাস দাঁড়ানো ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন। এ কারণে বাস শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান হয়েছে। অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com