সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা ও ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর এ. কে. এম রেজাউল হক।







