1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: মির্জা ফখরুল ভূঞাপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উদ্বোধন কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

‘বৃক্ষ রোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

 

 

 

মো. ফারুক দেওয়ান, বিশেষ প্রতিনিধি

 

 

‘বৃক্ষ রোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে রবিবার (১৯ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিয়ে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে।

 

 

আয়োজকরা জানান, দেশের চলমান ২৫ কোটি বৃক্ষরোপণ মহাকর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মূল উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে, বায়ুদূষণ কমায়, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

 

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সামাজিক সংগঠন আইডব্লিউসির কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

 

 

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com