1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: মির্জা ফখরুল ভূঞাপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উদ্বোধন কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

 

মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর )প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রামগঞ্জেবিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে তার পাষন্ড-স্বামী জহিরুল ইসলাম।

 

 

ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেকের পাশে। বর্তমানে মরিয়ম ৫মাসের শিশু সন্তান নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী জানান বিগত ২বছর পূর্বে চট্রগ্রাম থেকে মরিয়মকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা।

 

মরিয়মের আত্নীয়-স্বজন না থাকায় জহিরুল সবসময় স্ত্রী মরিয়মের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। ঘরে ৫মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারন করে মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মরিয়মের হাত-পা ভেঙ্গে পালিয়ে যায়। জহিরুল ব্রহ্মপাড়া ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, জহিরুল একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি, আমরা ফেসবুকে ঘটনাটা জেনেছি, খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com