1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: মির্জা ফখরুল ভূঞাপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উদ্বোধন কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চুরির মামলার এজাহারভুক্ত তিন আসামিকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে তাড়াশ থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) উপজেলার পশ্চিম বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৫ তাড়াশ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর নম্বর-৭ এবং জিআর নম্বর-৮৭। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

 

এরই ধারাবাহিকতায় রোববার পশ্চিম বাঁধ এলাকায় স্থানীয় জনতা সন্দেহভাজন হিসেবে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে আটক করে। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।

 

আটক ব্যক্তিরা হলেন— মফিজ উদ্দিনের ছেলে মো. রুবেল (২২), জহুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মানিক (২২) এবং ইসমাইল হোসেনের ছেলে মো. খলিলুর রহমান।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “চুরির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com