1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: মির্জা ফখরুল ভূঞাপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উদ্বোধন কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯ Time View

তাড়াশ( সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি এবং সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মাধাইনগর ইউনিয়নের গুড়মা এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আবু বক্কর। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মো. জহুরুল ইসলাম।
তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আবু মুসা, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি পিএম আইয়ুব আলী, বিএনপি নেতা আশরাফ আলী, সাবেক ছাত্রনেতা রাশিদুল হাসানসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, গুজব ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের সমর্থন নষ্ট করা যাবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com