1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিলার ও কৃষি অফিস বলছে সার সংকট নেই, মাঠের চিত্র বিপরীত ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক চুয়াডাঙ্গায় বিরিয়ানি খেয়ে শিশুসহ ৯ জন অসুস্থ,হাসপাতালে ভর্তি   কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল  রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

পরীক্ষা বর্জনের আন্দোলনের মাঝেই পরীক্ষা চলছে ১০ বোর্ডে, বিকেলে লংমার্চ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

 

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

 

 

 

 

 

দেশজুড়ে চলমান উত্তেজনা এবং এইচএসসি পরীক্ষা স্থগিতের জোরালো দাবির মধ্যেই আজ বুধবার সকাল ১০টা থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে এ পরীক্ষা চলছে।

 

তবে পরীক্ষা শেষ হতেই বেলা ১টা ৩০ মিনিটে ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ করার ঘোষণা দিয়ে রেখেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

 

আজকের সপ্তম দিনের পরীক্ষায় মোট ৫টি বিষয়ের ওপর মূল্যায়ন চলছে:

 

৮টি সাধারণ বোর্ড: পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র।

 

মাদ্রাসা বোর্ড: আরবি দ্বিতীয় পত্র।

 

কারিগরি বোর্ড: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২।

 

শিক্ষার্থীদের ৩ দফা দাবি ও বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে গতকাল মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও তুমুল বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের মূল দাবিগুলো হলো:

 

১. দেশের বন্যা পরিস্থিতি, অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।

২. গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যেসকল শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা।

৩. উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

 

বিদ্যমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আজকের পরীক্ষা এবং পরবর্তীতে শিক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com