1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গার জীবননগর প্ল্যাটফর্ম চালুর দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ এক হিন্দু পরিবারকে আগলে রেখেছে ৩০০ মুসলিম পরিবার ‘রাবণ’ বাবাকে মেনে নিতে পারেনি যশের ছেলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ জাতীয় সংবিধান দিবস আজ রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পিরানহা মাছে সয়লাব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি শুরু আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন 

রায়গঞ্জে সেরার মুকুট ধরে রাখল ধানগড়া মডেল প্রাথমিক বিদ্যালয়

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলেও উপজেলার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টি থেকে ট্যালেন্টপুলে ১৭ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। সব মিলিয়ে ৩০ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জনের মাধ্যমে আবারও উপজেলার সেরা অবস্থান নিশ্চিত করেছে বিদ্যালয়টি।

 

এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়গঞ্জে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা জানান, “এ সাফল্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নিবিড় পরিচর্যা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে আমরা প্রতি বছরই ভালো ফলাফল অর্জন করছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

 

রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন, “ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরেই উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এবারের ফলাফলও সেই ধারাবাহিকতারই প্রতিফলন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার জন্য তাদের অভিনন্দন জানাই। এ অর্জন উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।”

 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

উল্লেখ্য, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিবছরই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। শিক্ষার গুণগত মান, দক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং নিয়মিত একাডেমিক কার্যক্রমের কারণে বিদ্যালয়টি রায়গঞ্জ উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com