
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১,৫৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১,৫৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের নির্দেশনায় মঙ্গলবার (১৭ জুন) দুপুর সাড়ে ১টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১,৫৯০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সালমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালমান কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার বাসিন্দা। তিনি মো. ইসহাকের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে র্যাব-১২, সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর মো. ফারহান-উজ-জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বাহিনী বদ্ধপরিকর।