1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি: এমপি রাসেল ঈশ্বরগঞ্জে মাদক আইনে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা  সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  পদ্মা ব্যারেজের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা:পাবনায় পানিসম্পদ মন্ত্রী  আটপাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি; তদন্তে পুলিশ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বই অনুমোদন  গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ঈশ্বরগঞ্জের দুই গ্রাম ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৬৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চার মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(২)(গ) ধারায় দায় স্বীকার করায় চারজনকে কারাদণ্ড প্রদান করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী সেখের ছেলে মো. লিটন সেখ (৪৮), বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মহল গ্রামের মো. জেল হকের ছেলে মো. আলহাজ ইসলাম (৩৫), একই উপজেলার চক ডাকাতিয়া গ্রামের মো. সিহাব আলীর ছেলে মো. নুহ হাসান রুবেল (৩৫) এবং রান্ডিলা আতাউল্লাহ এলাকার মো. রব্বানী মণ্ডলের ছেলে মো. চাঁন মিয়া (৩৫)।

 

আদালত মো. লিটন সেখ, মো. আলহাজ ইসলাম ও মো. নুহ হাসান রুবেলকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. চাঁন মিয়াকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয়রা জানান, ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী কমিটির সক্রিয় ভূমিকার কারণে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com