1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম রায়গঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাযবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে? বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ রায়গঞ্জে ১১ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১ নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত ৫৫ বছ‌রেও উন্নয়নের ছোঁয়া লা‌গে‌নি হয়বৎপুর তৌকাঠি দা‌খিল মাদরাসায়

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চার মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(২)(গ) ধারায় দায় স্বীকার করায় চারজনকে কারাদণ্ড প্রদান করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী সেখের ছেলে মো. লিটন সেখ (৪৮), বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মহল গ্রামের মো. জেল হকের ছেলে মো. আলহাজ ইসলাম (৩৫), একই উপজেলার চক ডাকাতিয়া গ্রামের মো. সিহাব আলীর ছেলে মো. নুহ হাসান রুবেল (৩৫) এবং রান্ডিলা আতাউল্লাহ এলাকার মো. রব্বানী মণ্ডলের ছেলে মো. চাঁন মিয়া (৩৫)।

 

আদালত মো. লিটন সেখ, মো. আলহাজ ইসলাম ও মো. নুহ হাসান রুবেলকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. চাঁন মিয়াকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয়রা জানান, ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী কমিটির সক্রিয় ভূমিকার কারণে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com