1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবক নিহত, আহত ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবককে মৃত্যু হয়েছে। এঘটনায় নাহিদ নামের আরেক যুবক আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে উপজেলার নান্দবার থেকে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। শান্ত আলমডাঙ্গার নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে।

 

নিহতের পরিবার জাজান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ ও শান্ত ছাদের উপর ছল। এ সময় বজ্রপাতের পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক সেই মুহূর্তে দুজনই বজ্রপাতে আহত হয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com