1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও চুয়াডাঙ্গায় তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে মাদক বিরোধী কার্যক্রম অনুষ্ঠিত নেত্রকোণা পৌরসভায় সাশ্রয়ের নজির, ১.৩৩ কোটি টাকায় নতুন রাস্তা নির্মাণ নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদন, স্বপ্ন পূরণ একধাপ এগিয়ে   ১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার রামগঞ্জে শিশু যৌন নির্যাতনের শিকার,আটক ১ সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল মান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচন নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

ইউরোপীয় ফুটবলের দলবদল বাজারে নতুন করে বইছে উত্তাপের হাওয়া। আক্রমণভাগকে আরও ধারালো করতে এবার আরবি লাইপজিগের আইভরিয়ান সেনসেশন ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে মাঠে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ১০০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪০০ কোটি টাকা খরচ করে এই তরুণ তারকার জন্য পিএসজি, লিভারপুল ও আর্সেনালের মতো হেভিওয়েট ক্লাবগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় জড়িয়েছে লস ব্লাঙ্কোসরা।

 

 

 

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদন অনুযায়ী, এই উইঙ্গারকে দলে টানতে লাইপজিগের সঙ্গে ইতিমধ্যেই সরাসরি আলোচনা শুরু করেছে রিয়াল। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মার্সেল শেফার খেলোয়াড়টি কোথাও যাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিলেও, দিওমান্দে এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ার বিষয়ে আশাবাদী।

 

 

 

মাত্র ১৯ বছর বয়সে ইউরোপের শীর্ষ অঙ্গনে আলোড়ন সৃষ্টি করা এই ফরোয়ার্ডকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। জার্মান ক্লাবটি তাদের এই সেরা তারকাকে কোনো মূল্যেই হাতছাড়া করতে নারাজ এবং তাকে দলে রাখতে ১৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত বিশাল অংকের দর নির্ধারণ করেছে। তবে ক্লাবটির এই কঠোর অবস্থানের বিপরীতে, খোদ খেলোয়াড়ের পক্ষ থেকে চলতি গ্রীষ্মেই দলবদলের ইঙ্গিত মিলেছে। বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২ গোল ও ৮-৯ অ্যাসিস্টের পাশাপাশি সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপেও আইভরি কোস্টকে শেষ বত্রিশে নিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

 

 

 

এদিকে বিশ্বকাপ-পরবর্তী বিরতি কাটিয়ে দিওমান্দে ইতোমধ্যে লাইপজিগের প্রি-সিজন অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপ চলাকালীন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ ও দলবদল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তরুণ এই আইভরিয়ান তারকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সবার আগে আমি মনে করি, যেমনটা আমি বলেছি, আমার স্বপ্ন হলো দেশের হয়ে খেলা এবং দেশের হয়ে ইতিহাস সৃষ্টি করা। আমার এখন আর ইনস্টাগ্রাম নেই, টিকটকও নেই, তাই আমি কোনো কিছু দেখি না! তবে আমি দল ছাড়ার আশা করছি, এটাই স্বাভাবিক। আমার একজন এজেন্ট আছে, বাকিটা সে সামলে নেবে। তবে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের হয়ে বিশ্বকাপে মনোযোগ দেওয়া।’

 

 

 

 

 

 

নিজের ছোটবেলার ক্লাব ও পছন্দ সম্পর্কে ফরাসি গণমাধ্যমকে দিওমান্দে এর আগে বলেছিলেন, ‘প্যারিস সেন্ট জার্মেই এমন একটি দল, যাকে আমি ছোটবেলা থেকেই ভালোবেসেছি। আমার মনে হয় আমার বাবা পিএসজির সমর্থক ছিলেন। একজন ফুটবল অনুরাগী হিসেবে আমি দলটিকে দারুণ পছন্দ করি।’

 

 

দলবদলের দৌড়ে দিওমান্দেকে নিয়ে এই নতুন মোড় রিয়াল মাদ্রিদের নতুন কোচ জোসে মরিনহোর এন্ট্রির মধ্যে দিয়েই। পিএসজি এই উইঙ্গারের ক্ষেত্রে প্রথম পছন্দ হলেও ফরাসি জায়ান্টরা লাইপজিগের সঙ্গে ফি নিয়ে বনিবনা করতে ব্যর্থ হলে রিয়ালে যোগ দিতেও উন্মুক্ত রয়েছেন তিনি। অন্যদিকে অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্সকে সই করাতে ব্যর্থ হওয়ার পর আর্সেনালও এই লড়াইয়ে নেমেছে বেশ ভালোভাবেই।

 

 

তরুণ প্রতিভাকে প্রাধান্য দিয়ে স্কোয়াড পুনর্গঠনের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই দিওমান্দেকে দলে ভেড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। বর্তমান ট্রান্সফার উইন্ডোতে লস ব্লাঙ্কোসরা ইতিমধ্যে বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস ও মার্ক কুকুরেয়া-এর মতো তারকাদের দলে ভিড়িয়েছে এবং একই সঙ্গে তারকা মিডফিল্ডার রদ্রি-কে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার কাজও চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক পারফর্ম বিচারে দলবদলের বাজারে এই মহাযজ্ঞের ভিড়ে দিওমান্দেকে যুক্ত করতে পারলে রিয়ালের আক্রমণভাগ যে ইউরোপের অন্যতম সেরা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই।

সূত্রঃ দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com