1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার রামগঞ্জে শিশু যৌন নির্যাতনের শিকার,আটক ১ সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল মান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচন নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নাসিরনগর নরহা গ্রামে ১০৭ পিস ইয়াবা সহ নারী আটক  রায়গঞ্জে ঠারকেন বিলের জলাবদ্ধতায়,২০০ বিঘা আবাদি জমি অনাবাদি;দিশেহারা শতাধিক কৃষক

সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল মান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর মান্দা উপজেলার বানিসর (কালিতলা) বাজার বণিক সমিতির দুই বছর মেয়াদী কমিটি গঠনের লক্ষে ৩ পদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বানিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খাঁন, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন খান জয়লাভ করেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আফাজ উদ্দিন মোল্লা (বাস) ও এমদাদুল হক খান (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান (তরমুজ) ও সিরাজুল ইসলাম (আনারস) এবং কোষাধ্যক্ষ পদে আলমগীর হোসেন (দোয়েল পাখি) ও আকবর হোসেন খান (মাছ) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে সভাপতি পদে এমদাদুল হক খাঁন ৯৭ ভোট, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান ১০১ ভোট এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।

বানিসর বাজার বণিক সমিতির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আফাজ উদ্দিন মোল্লা। এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, আকরাম হোসেন, নুর নবী সরদার মিন্টু এবং মনসুর রহমান। নির্বাচনে মীর মোস্তাক আহমেদ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন এবং ফলাফল ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com