1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোরবানির হাটে বিক্রির জন্য রাখা ২৫ চোরাই গরুসহ গ্রেপ্তার ৩ ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ভুল করলে জনগণ ক্ষমা করবে না : মির্জা ফখরুল প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত গরমে স্বস্তির খোঁজে তালের শাঁস, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল  ঈদে জননিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঈদ সামনে রেখে জমে উঠেছে চান্দাইকোনা পশুর হাট, বেশি চাহিদা মাঝারি গরুর পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা: ১৩ লাখ টাকা জরিমানা ২০২৬ বিশ্বকাপের পথে প্রথম আর্জেন্টাইন ফুটবলার

কোরবানির হাটে বিক্রির জন্য রাখা ২৫ চোরাই গরুসহ গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

বরিশালের মেহেন্দিগঞ্জে কোরবানির হাটে বিক্রির জন্য মজুত করা ২৫টি চোরাই গরু জব্দ করেছে পুলিশ। এসময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে বামনের চর এলাকায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

 

 

 

অভিযানে আটক ব্যক্তিরা হলেন, বামনের চর এলাকার বাসিন্দা রাসেল দেওয়ান, ইমন দেওয়ান ও রাকিব দেওয়ান। তাদের মধ্যে রাসেল ও ইমন মেঘনা, কলাবদর নদীতে চুরি ও নৌ ডাকাত চক্রের অন্যতম নেতা। তাদের দুজনের বিরুদ্ধে সাতটি চুরি ও ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে।

 

 

 

পুলিশের দাবি- ওই এলাকার বিভিন্ন ব্যক্তির গোয়াল ঘরে আরও অর্ধ শতাধিক চোরাই গরু লুকিয়ে রাখা হয়েছে। যা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

 

মেহেন্দিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান জানান, রাসেল ও ইমনের নামে চুরি এবং ডাকাতিসহ ৭টি মামলার ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চরের মধ্যে ২৫টি গরু পাওয়া গেছে। যার মালিক খুঁজে পাওয়া যায়নি।

 

 

স্থানীয়দের দাবি, গ্রেপ্তার হওয়া রাসেল ও ইমন গরুগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করে এনে কোরবানির হাটে বিক্রির জন্য মজুত করেছে। তবে আটক ব্যক্তিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাই গরুগুলো পরিত্যক্ত দেখিয়ে জব্দ করা হয়েছে।

 

 

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন চরে কোরবানি উপলক্ষে চোরাই গরু মজুত করা হয়েছে। এর মধ্যে দাদপুর চরে প্রভাবশালী একটি চক্র বেশি কিছু চোরাই গরু মজুত করেছে।

 

 

জানা গেছে, এর আগেও দাদপুর চর থেকে ৭টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। ওইসময় এক চোরকে আটক করা হয়। তবে চক্রের মূল হোতা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এ কারণেই গরু চোর চক্রের দৌরাত্ম্য কমছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com