1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ভুল করলে জনগণ ক্ষমা করবে না : মির্জা ফখরুল প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত গরমে স্বস্তির খোঁজে তালের শাঁস, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল  ঈদে জননিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঈদ সামনে রেখে জমে উঠেছে চান্দাইকোনা পশুর হাট, বেশি চাহিদা মাঝারি গরুর পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা: ১৩ লাখ টাকা জরিমানা ২০২৬ বিশ্বকাপের পথে প্রথম আর্জেন্টাইন ফুটবলার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে : প্রধানমন্ত্রী

ঈদ সামনে রেখে জমে উঠেছে চান্দাইকোনা পশুর হাট, বেশি চাহিদা মাঝারি গরুর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাট এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পশুর হাটে প্রতি হাটবারে কোটি কোটি টাকার গবাদিপশু কেনাবেচা হচ্ছে। ফলে হাটজুড়ে যেমন বেড়েছে প্রাণচাঞ্চল্য, তেমনি চাঙা হয়েছে স্থানীয় অর্থনীতিও।

প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসা এই পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসছেন। বগুড়া-পাবনা মহাসড়কের পাশে অবস্থান হওয়ায় সহজ যোগাযোগব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরেই চান্দাইকোনা হাট উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ গবাদিপশুর বাজার হিসেবে পরিচিত।

হাট ঘুরে দেখা গেছে, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর ও জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আনা দেশি জাতের গরুর ব্যাপক সমাগম ঘটেছে। বিশেষ করে মাঝারি ও ছোট আকৃতির দেশি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পশু কেনাবেচা ও দরদাম।

হাট সংশ্লিষ্টরা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরেই পশুর আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিটি হাটে কোটি টাকার লেনদেন হওয়ায় পরিবহন শ্রমিক, খাবারের দোকানদার, কুলি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হাটে আসা কয়েকজন খামারি বলেন, সহজ যোগাযোগব্যবস্থা ও বড় পরিসরের বাজার হওয়ায় দূর-দূরান্ত থেকে পশু নিয়ে এখানে আসতে সুবিধা হয়। পাশাপাশি ন্যায্যমূল্যে পশু বিক্রির সুযোগ থাকায় তারা সন্তুষ্ট। অন্যদিকে ক্রেতারাও এক জায়গায় বিভিন্ন জাত ও দামের পশু পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

ব্যবসায়ীরা জানান, এ বছর চোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। এসব গরুর দাম ৭০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত। এছাড়া মাঝারি আকৃতির গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকায়(বিভিন্ন প্রকারভেদে)।

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, “চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পশুর বাজার। স্থানীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু এখানে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাচ্ছে। আমরা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছি।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “ঈদ উপলক্ষে হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

হাট কমিটির সভাপতি শামসুল ইসলাম খান বলেন, “চান্দাইকোনা পশুর হাটের সুনাম বহুদিনের। কোরবানির মৌসুম উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে কেউ ভোগান্তিতে না পড়েন।”

এদিকে র‌্যাব-১২সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com