1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন ভিপি এমপি আয়নুল হক  ১০ অক্টোবর আজকের নামাজের সময়সূচি বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১ বুটেক্সের ডাই কেম এক্সপো শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রায়গঞ্জে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ২ ফুলবাড়ী সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

২০২৬ বিশ্বকাপের পথে প্রথম আর্জেন্টাইন ফুটবলার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৪ Time View

 

ক্রিড়া ডেস্ক

 

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশাটা অনেক আগে থেকেই রেখেছিলেন লিওনেল মেসি। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত বার্তাটা তিনিই দেবেন। বিশ্বকাপের আর ২০ দিন বাকি থাকলেও এই বিষয়ে জনসম্মুখে কিছুই জানাননি তিনি। ফলে প্রশ্নটা ক্রমেই বাড়ছিল।

 

 

 

 

 

এবার মেসির কোচ রবার্তো আয়ালা বিষয়টি খোলাসা করলেন। বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিশ্চিত করলেন আর্জেন্টিনার কোচিং স্টাফের এই সদস্য। রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি ইতোমধ্যে নিশ্চিত। সে-ই প্রথম যে যাচ্ছে।’

 

 

 

 

 

বিশ্বকাপের দল নিয়েও কথা বলেছেন আয়ালা। তবে চূড়ান্ত তালিকা নিয়ে এখনই কিছু বলতে রাজি হননি তিনি। রসিকতা করে বলেছেন, ‘আমরা তালিকা তৈরি করছি মুছে ফেলা যায় এমন কলম দিয়ে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর তালিকা দেব।’

 

সম্প্রতি ৩৭ বছর বয়সী মেসির অবসরের গুজব ছড়িয়ে পড়েছিল। এই নিয়ে কোচ লিওনেল স্কালোনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও জানা গেছে। তবে আয়ালার এই মন্তব্য আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মনে বড় স্বস্তি এনে দিয়েছে।

 

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। ২০২২ বিশ্বকাপে মেসির হাত ধরে ৩৬ বছর পর এই শিরোপা ঘরে তোলে দলটি। সেই একই কাণ্ডারীর হাত ধরে আবারও বিশ্বকাপটা ঘরে তুলতে চাইবে আলবিসেলেস্তেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com