1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ভুল করলে জনগণ ক্ষমা করবে না : মির্জা ফখরুল প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত গরমে স্বস্তির খোঁজে তালের শাঁস, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল  ঈদে জননিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঈদ সামনে রেখে জমে উঠেছে চান্দাইকোনা পশুর হাট, বেশি চাহিদা মাঝারি গরুর পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা: ১৩ লাখ টাকা জরিমানা ২০২৬ বিশ্বকাপের পথে প্রথম আর্জেন্টাইন ফুটবলার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে : প্রধানমন্ত্রী

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯ Time View

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর

 

পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশী শিশুসহ এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া থেকে বিএসএফ তাদের আটক করে বলে জানানো হয় । রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয়া হয়। পরে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

 

আটকরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) ও তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুন।

আজ শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানায়।

 

থানা পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। পরে সীমান্ত মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে তারা বিজিবিকে বিষয়টি অবগত করে।

 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে মাইদুল শেখ নামে তার স্বামী আছেন। তিনি তার স্বামীর কাছেই যাচ্ছিলেন। বিজিবি তাদের শুক্রবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা করেছে। তাদের দুপুরে আদালতে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com