1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সংবিধান সংস্কার না হলে যে কোনো মুহূর্তে জনগণ ফুঁসে উঠবে; কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী  ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ঝালকাঠিতে জেলা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল   রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: চার বাল্কহেডের মালিককে ২ লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই অভিযানে দুই বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আরও এক আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার দিবাগত (২০ মে ) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রায়গঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রায়গঞ্জ থানার পাঙ্গাশি বাজার এলাকা থেকে ফয়সাল (৩৬) নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতার ফয়সাল সিরাজগঞ্জ সদর উপজেলার দেওভাঙ্গা এলাকার আকতারের ছেলে।

পুলিশ জানায়, ফয়সালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই অভিযানে দুই বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল মন্ডল (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার আয়নাল মন্ডলের ছেলে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com