1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাছের সাথে বেঁধে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন! জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী কামারখন্দে বাউল গানের অনুষ্ঠানে হাতাহাতি, ছাত্রদল নেতা সহ আহত ১০ উল্লাপাড়ায় ঘুমন্ত অবস্থায় একজনকে কুপিয়ে হত্যা দর্শনা-জয়নগর স্থল বন্দরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ থাকায় ভ্রমণে বড় বাধা: বিপাকে ব্যবসায়ী ,রাজস্ব আদায় কম মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়: পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে হ্নীলায় মানববন্ধন যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত-২ অপমান ও হয়রানির প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন কামারখন্দে পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান  

মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়: পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে হ্নীলায় মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩ Time View

 

 

মোহাম্মদ হোসাইন, টেকনাফ থেকে 

 

মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়—এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী হিসেবে তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে টেকনাফের হ্নীলা মডেল ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। অথচ তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে, যা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। তারা এ পেশার সুনাম ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা আমির হোছাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোকতার হোছাইন বাপ্পি।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন হ্নীলা মডেল ফারিয়ার সভাপতি মোকতার হোসাইন সোহেল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। এসময় সাংগঠনিক সম্পাদক জাহিদ হাছানসহ স্থানীয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা আরও বলেন, পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে এই সেক্টরের কর্মীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হন। তাই দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com