1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাছের সাথে বেঁধে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন! জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী কামারখন্দে বাউল গানের অনুষ্ঠানে হাতাহাতি, ছাত্রদল নেতা সহ আহত ১০ উল্লাপাড়ায় ঘুমন্ত অবস্থায় একজনকে কুপিয়ে হত্যা দর্শনা-জয়নগর স্থল বন্দরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ থাকায় ভ্রমণে বড় বাধা: বিপাকে ব্যবসায়ী ,রাজস্ব আদায় কম মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়: পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে হ্নীলায় মানববন্ধন যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত-২ অপমান ও হয়রানির প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন কামারখন্দে পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান  

কামারখন্দে পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান  

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮ Time View

 

 

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কামারখন্দে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন এবং উপজেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন উপজেলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সংগঠন (ফারিয়া)।

 

সোমবার (১১ মে) সকাল ৯টায় উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিগণ।

 

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আহবানে কামারখন্দ উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও দালাল অভিহিত করে পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।

 

এ সময়ে বক্তারা আরো বলেন, আমরা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছি তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করে তারপর এই প্রফেশনে এসে চাকরি করি। আমাদের নিরাপদ কর্ম করার সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে এটাই বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

 

উপজেলা ফারিয়ার সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মশিউর রহমান লিখনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম-সহ উপজেলায় কর্মরত সকল ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টটিভগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com