1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাছের সাথে বেঁধে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন! জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী কামারখন্দে বাউল গানের অনুষ্ঠানে হাতাহাতি, ছাত্রদল নেতা সহ আহত ১০ উল্লাপাড়ায় ঘুমন্ত অবস্থায় একজনকে কুপিয়ে হত্যা দর্শনা-জয়নগর স্থল বন্দরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ থাকায় ভ্রমণে বড় বাধা: বিপাকে ব্যবসায়ী ,রাজস্ব আদায় কম মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়: পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে হ্নীলায় মানববন্ধন যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত-২ অপমান ও হয়রানির প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন কামারখন্দে পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান  

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত-২

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯ Time View

 

সেলিম রেজা তাজ, যশোর থেকে 

 

‎যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় সোমবার (১১ মে) ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে উলাশীর খালপাড় গ্রামের শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮) মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী নাভারন বাজারে কাঁচামাল (ঝাল) বিক্রি করতে যাচ্ছিলেন। গিলাপোল এলাকার ‘কবির ব্রিক্স’-এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কভার ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাটি এতই শক্তিশালী ছিল যে শাহিন হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুজাম্মেল হোসেনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেও পথেই তার মৃত্যু হয়। একই গ্রামের দুই বাসিন্দার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎ঘটনার পরপরই নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র দাস জানান:”আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক কভার ভ্যানটিকে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”উলাশী গ্রামে এখন স্বজনদের আহাজারি। সাধারণ মানুষের দাবি, মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ না করলে এমন অকাল মৃত্যু থামানো সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com