1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুটি মামলায় হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রায়গঞ্জে ২৫ টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ জয়ের পথে বিজেপি, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত বাঁচতে চেয়েও বাঁচতে দেওয়া হয়নি’— চিরকুটে লেখা ঘিরে তদন্তের দাবি, মানববন্ধন ড.ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট রায়গঞ্জে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৬ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ নাসিরনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সাংসদ এম এ হান্নান এমপি রায়গঞ্জে নদী দূষণ রোধে হাইকোর্টের রুল ফুলজোড়-করতোয়া-বাঙ্গালী নদী দূষণ বন্ধে হাইকোর্টের রুল

জয়ের পথে বিজেপি, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক

 

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণনার ফলাফলে দেখা গেছে, দলটি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। ফলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তারা।

 

 

 

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য অন্তত ১৪৮টি আসন প্রয়োজন।

 

 

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতার রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটতে চলেছে এবং রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ফলাফলের এই ধারা সামনে আসতেই রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপনে মেতে উঠেছেন। পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

 

 

 

 

নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় যেসব নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাবেক সভাপতি দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্ত।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com