1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

বেলকুচিতে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪৭ Time View

বেলকুচি( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ হাজার ৬শ কেজি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় যুবদল নেতার ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।

রোববার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

এ সময় ওই গুদাম থেকে ৫০ কেজির ২শ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত ইব্রাহিমকে আটক করা হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, যৌথ বাহিনী খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টন ৬শ কেজি চাল জব্দ করেছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটকও করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com