1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ পুড়ল ৮ ঘর চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পার্বতীপুরে চালু হলো ‘আজেদা মা ও শিশু হাসপাতাল’ আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম দুই দিন পর মেঘনা নদীতে মিলল নিখোঁজ ফারিয়ার মরদেহ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রায়গঞ্জে ৯৯০ পিস নেশা জাতীয় ইনজেশকনসহ দুই নারী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩০৬ Time View
 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৯৯০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারীকে আটক করেছে র্যা ব-১২ সদস্যরা।

সোমবার (২৬ আগষ্ট) গভীর রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় মহাসড়কের উপর এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার ননদীপুর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী মোছা. তানজিলা (৩৯) ও একই থানার ফকিরপাড়া ধরেন্দা গ্রামের মো. হানিফের স্ত্রী মোছা. গুলশান আরা (৪২)।

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস্ অফিসার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারী মাদক বিক্রেতাকে নেশা জাতীয় ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ২ টি মোবাইল ও নগদ ৮০০( আটশত) টাকা সহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন কেনাবেচা করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com