1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

গাংনীতে ৯ কেজি গাঁজাসহ আটক-২

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮২ Time View
নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে রবিউল ইসলাম (৪০) এবং সজিব সর্দার (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 
মঙ্গলবার (১৬ জুলাই) সকালের দিকে গাংনী উপজেলার মহেশপুর দোবাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী “টিভিএস ১২৫ সিসি” একটি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজিব সর্দার।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, গাংনী উপজেলার মহেশপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয় এবং গাঁজা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আসামিদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com