1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে  সভাপতি সুলতান ও সাধারণ সম্পাদক দুলু ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু নলডাঙ্গায় অদ্ভুত প্রাণী নিয়ে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি! নজরুল বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

 

 

 

কুড়িগ্রামের সদর উপজেলার কলেজ মোড়স্থ পৌরসভার টাউন হল চত্বরে মাদকাসক্ত শাওনেওয়াজ সানি (৩২) নামে এক যুবকের কাঁচির আঘাতে গুরুতর জখম হয়ে নিহত হয়েছে মনসুর আলী (৬০) নামে এক পৌর কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মল্লিকা বেগম (৫৫)।

 

 

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে জেলার কলেজ মোড় পৌর টাউন হল চত্বতে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাওনেওয়াজ সানি ওই পৌর কর্মকর্তার উপর হামলা চালায়। হামলায় ব্যবহিত কাঁচির আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মুনসুর আলী নিহত হন। এ সময়ে স্বামী উপর বর্বরোচিত হামলা ঠেকাতে স্ত্রী মল্লিকা বেগম এগিয়ে গেলে তাকেও কাঁচি দিয়ে আঘাত করে আহত করেন ওই যুবক।

 

 

পরে স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। ঘটনায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত স্ত্রী মল্লিকার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, জাতিয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সময় অভিযুক্ত ওই যুবক মাদক সেবন করতে গেলে মনসুর আলী তাকে বাধা দেয়। পরে অনুষ্ঠান শেষে সবাই চলে গেলে দুপুরে মনসুর আলীর উপর হামলা করে ওই যুবক। এ সময়ে যুবকের হাতে থাকা কাঁচি দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করে। ঘটনা দেখে স্ত্রী এগিয়ে এলে অভিযুক্ত যুবক তাকেও আঘাত করে আহত করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়রা অভিযুক্ত ওই যুবককে সোপর্দ করেন।

 

 

এ বিষয়ে এক পৌর কর্মকতা বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় শাওনেওয়াজ সানি কাঁচি দিয়ে পৌর কর্মকর্তা মনসুর ও তার স্ত্রীকে আঘাত করেন। এতে মনসুর আলী ঘটনাস্থলে মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।

 

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সানি নামে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com