1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।

 

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com