1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

শত্রুতার বিষে মরল লক্ষাধিক টাকার মাছ

বার্তা বিভাগ
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৬৯ Time View

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ওই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠে। উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে।

জামাল সরদার জানান, বাড়ির পাশে ফুটবল খেলা মাঠ এলাকায় একবিঘার একটি পুকুর লিজ নিয়ে প্রায় এক বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শুক্রবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। তিনি দাবি করে বলেন, রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।

জানা গেছে, গত কয়েক মাস আগে জামাল সরদারের আরও একটি পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছিলো।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com