1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

শত্রুতার বিষে মরল লক্ষাধিক টাকার মাছ

বার্তা বিভাগ
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩০৪ Time View

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ওই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠে। উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে।

জামাল সরদার জানান, বাড়ির পাশে ফুটবল খেলা মাঠ এলাকায় একবিঘার একটি পুকুর লিজ নিয়ে প্রায় এক বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শুক্রবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। তিনি দাবি করে বলেন, রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।

জানা গেছে, গত কয়েক মাস আগে জামাল সরদারের আরও একটি পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছিলো।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com