1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জ সরকারি অনুদান ও বই-গাছ বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান মেশিন বিনষ্ট, জব্দ মালামাল মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার মার্কিন রাষ্ট্রদূতের উত্তরাঞ্চল সফর: পার্বতীপুরে সেন্ট্রাল লোকোমোটিভ কারখানা পরিদর্শন  হত্যামামলার প্রধান আসামি শফিকুল গ্রেপ্তার, ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে আটক গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়গঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নার উদ্বোধন করেন:ড.জিয়াউদ্দিন হায়দার 

ইউটিউবের নতুন নিয়ম

বার্তা প্রধান
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৯৭ Time View

নতুন নিয়ম চালু করেছে ইউটিউব। এ কার্যক্রমের আওতায় নতুন ভিডিও প্রকাশের আগেই সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না, তা বাধ্যতামূলকভাবে জানাতে হবে নির্মাতাদের। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতেই নতুন এ নিয়ম চালু করেছে ইউটিউব।

নতুন এ নিয়ম চালুর পর থেকে ইউটিউবে ভিডিও প্রকাশ করতে গেলেই ভিডিওর পরিচিতি লেখার জন্যে বেশ বড় একটি তালিকা সামনে আসে। এই তালিকায় ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে কি না বা ভিডিওতে কোনো ব্যক্তি বা স্থানের ছবি নকল বা পরিবর্তন করা হয়েছে কি না, তা জানাতে বলা হয়। এমনকি বাস্তবে ঘটেনি এমন কোনো দৃশ্য ভিডিওতে থাকলে, তা-ও উল্লেখ করতে বলা হয় তালিকাটিতে। নির্মাতাদের দেয়া সব তথ্য ভিডিওর বর্ণনায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। ফলে দর্শকেরা সহজেই জানতে পারবেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কোনো ভিডিওতে মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। ইউটিউব জানিয়েছে, যেসব নির্মাতা নতুন এ নিয়ম অনুসরণ করবেন না, তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম থেকে নিয়মভঙ্গকারী নির্মাতা বা চ্যানেলগুলোকে ব্লক করা হবে। ফলে ইউটিউব থেকে আয় করতে পারবেন না তারা।কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক সহজেই বিভিন্ন ভিডিও তৈরি করা যায়। সহজ পদ্ধতি হওয়ায় যে কেউই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করতে পারেন। তবে অনেক সময় দেখা যায় এসব ভিডিওর মাধ্যমে ভুয়া তথ্য ও গুজবও ছড়ানো হয়। ইউটিউবের নতুন এ নিয়ম চালুর ফলে দর্শকরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভিডিও চেনার সুযোগ পাওয়ায় মিথ্যা বা ভুল তথ্য ছড়ানো যাবে না বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com