1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম রায়গঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাযবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে? বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ রায়গঞ্জে ১১ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১ নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত

রায়গঞ্জের আবুদিয়া,শৈলী সাবলা রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬ Time View

 

রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের  কড়িলাবাড়ি বটতলা থেকে শৈলী সবলা গ্রাম পর্যন্ত সংযোগকারী রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘকাল ধরে সংস্কারের অভাবে রাস্তাটির অবস্থা এতটাই শোচনীয় যে, স্থানীয় পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন।

 

 

এই গুরুত্বপূর্ণ সড়কটি শুধু শৈলী সবলা গ্রামের মানুষের যাতায়াতের মাধ্যম নয়, বরং এর ওপর নির্ভর করে কড়িলাবাড়ি, কুড়িগাতি, আবুদিয়া, শৈলী সবলা এবং জোলাগাতি—এই পাঁচটি গ্রামের মানুষ। প্রতিদিন শত শত মানুষ বিশেষ প্রয়োজনে, কর্মস্থলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য এই পথটি ব্যবহার করেন। কিন্তু রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুমে রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদা-জলে একাকার হয়ে যায়, যার ফলে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়ে। আবার শুষ্ক মৌসুমে বা শীতকালে রাস্তার ধুলাবালি বাতাসে উড়ে পরিবেশ দূষিত করে এবং পথচারীদের চোখের সমস্যা ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়িয়ে তোলে।

 

 

রাস্তাটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে না। অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন এই পথে প্রবেশ করতে চায় না। ফলে মুমূর্ষু রোগীকে কাঁধে বা ভ্যানে করে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হয়, যা অনেক সময় রোগীর জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে গর্ভবতী নারীদের যাতায়াতের সময় চরম আতঙ্ক ও ঝুঁকির মুখে থাকতে হয় স্থানীয় পরিবারগুলোকে।

 

ভুক্তভোগী গ্রামবাসী জানান, জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরণা দিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। রাস্তাটি পাকা করা বা দ্রুত সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে এই রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে। জনস্বার্থে এবং দুর্ভোগ লাঘবে সড়কটি অতি দ্রুত চলাচলের উপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি।

 

রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে প্রস্তাব আকারে পাঠালে রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com