1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জিএম কাদের চার বছর পেরিয়ে পঞ্চমে দৈনিক শ্যামল বাংলা, “দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের”শুভেচ্ছা ছোট মাহির কাঁধেই ‘নাম্বার নাইন’-এর ভার! সাংবাদিকরা গোপনে মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি বাংলাদেশে মফস্বলে সাংবাদিকতা, জীবিকা অর্জনের পেশা নয় কালিয়াকৈরে আনসার-ভিডিপির কুটিরশিল্পে আগ্রহী চার দেশের রাষ্ট্রদূত প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি! বেলকুচিতে পরিবেশ দূষণ, ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নেত্রকোনায় বসতভিটায় বিদ্যুতের খুঁটি, অপসারণের দাবিতে মানববন্ধন কিশোর স্বাধীন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে আনসার-ভিডিপির কুটিরশিল্পে আগ্রহী চার দেশের রাষ্ট্রদূত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আগ্রহ প্রকাশ করেছেন কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে একাডেমি পরিদর্শনে এসে তাঁরা এসব পণ্যের মান ও উৎপাদন কার্যক্রমের প্রশংসা করেন।

 

একাডেমিতে রাষ্ট্রদূতদের স্বাগত জানান আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে তাঁরা হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস এবং প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগ ঘুরে দেখেন।

 

পরিদর্শন শেষে মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূতেরা নিজ নিজ দেশে এসব পণ্য নেওয়ার বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন।

 

মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিরতির পর আবারও এসব পণ্যের চাহিদা বাড়ছে।

 

অনুষ্ঠানে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com