1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে -আমিনুল হক সরকারিকরণের পথে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, সম্মতিপত্র তুলে দিলেন এমপি ভিপি আয়নুল হক আমি না থাকলেও আন্দোলনের দাবিগুলো যেন হারিয়ে না যায়: ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৮ জন নারী আটক রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু  বিচিত্র পেশা কুঁচিয়া ধরা,কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে সিরাপ-ট্যাবলেটসহ মাদক জব্দ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বেলকুচিতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২১ Time View

 

ডেস্ক

‘ব্যারেল প্রতি তেল ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকার বেশি) হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন।’ তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এ হুঁশিয়ারি দিয়েছেন।

 

 

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বিশ্বকে সতর্ক করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের হুমকি দেন।

 

 

এক বিবৃতিতে মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে আঘাত। তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও পৌঁছুতে দেবে না। তাদের অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

এদিকে ইরানে নতুন করে হামলা চালানোর মতো ‘কার্যত আর কিছুই বাকি নেই’। তাই ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন।

বুধবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে যুদ্ধ নিয়ে বিশেষ মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’ এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। আমরা আমাদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনার চেয়ে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছি।

 

তবে ট্রাম্পের দাবি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এর আগে বহুবার ট্রাম্প নিজের বক্তব্য থেকে সরে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com