1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম সীমান্তঘেঁষা চরে খুদে শিক্ষার্থীদের পাশে ঢাবি পরিসংখ্যান-৮৮ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা বেলকুচিতে নিত্যপণ্যের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির বেলকুচিতে নৌকা বাইচে লাখো জনতার ঢল  ৬ দফা দাবিতে পার্বতীপুরে ইউএনওর কাছে জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান, নিঃস্ব কয়েক পরিবার লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া  তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড

 ৬ দফা দাবিতে পার্বতীপুরে ইউএনওর কাছে জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

কৃষিকাজে সার, ডিজেল ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সারের কালোবাজারি ও কৃত্রিম সংকট বন্ধ, পাটের ন্যায্য মূল্য নির্ধারণসহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় কৃষক সমিতি। এসব দাবি বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির উপজেলা শাখা।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করা হয়।

 

স্মারকলিপিতে কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষিখাতের চলমান বিভিন্ন সমস্যা সমাধানে ছয়টি জরুরি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা; দলীয় প্রভাব ও সিন্ডিকেট ভেঙে সারের কালোবাজারি এবং কৃত্রিম সংকট বন্ধ করা; পাট চাষিদের লোকসান থেকে রক্ষায় লাভজনক মূল্য নির্ধারণ; কৃষিকার্ড ও সরকারি সুযোগ-সুবিধা বিতরণে দলীয়করণ বন্ধ; প্রান্তিক ও সাধারণ কৃষকদের সুরক্ষায় গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

 

জাতীয় কৃষক সমিতির নেতারা বলেন, কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার, ডিজেল ও বিদ্যুৎ। এসব উপকরণের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলে কৃষকদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে চাষাবাদের খরচ। একই সঙ্গে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি কৃষকদের জন্য বাড়তি চাপ তৈরি করে। তাই কৃষকের স্বার্থে এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

তারা আরও বলেন, পাট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলেও উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য না পেলে কৃষকরা চাষে আগ্রহ হারাতে পারেন। এ কারণে পাটের লাভজনক মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষিকার্ড ও সরকারি সুবিধা বিতরণে দলীয় প্রভাবমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

 

স্মারকলিপি প্রদানকালে জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকের জীবন-জীবিকা ও কৃষিখাতের স্বার্থে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে সাধারণ কৃষকদের সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com