1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা নওগাঁর সাপাহারে ‘অফ সিজনেও’ কাটিমনে করছে মন জয়  শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বিয়ের দাবিতে অনশন ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সার সংকট নিয়ে অবরোধের ঘটনায় কৃষি কর্মকর্তার মামলা, আতঙ্কে কৃষকরা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩ মাসব্যাপী কর্মসূচি: ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন নেত্রকোনায় দের যুগ ধরে বন্ধ শিল্পকলা একাডেমী

৫০ বছর পর নির্মিত সেতুর সংযোগ সড়কে বেহাল দশা: দুর্ভোগ চরমে

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

স্বাধীনতার পর থেকে একটি সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামবাসীকে। দীর্ঘ ৫৩ বছর সেই সেতুটি নির্মাণ হওয়ায় সড়াতৈল গ্রামবাসী ছাড়াও আশপাশের ১০/১২টি গ্রামের মানুষের যোগাযোগে আশার আলো দেখছিল। কিন্তু সেতুর সংযোগ সড়কের বেহাল দশার কারণে আবারও দুর্ভোগে পড়েছে গ্রামবাসী।

 

 

 

 

 

 

 

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের পাশ দিয়ে যাওয়া ফুলজোর শাখা নদীর ওপর ৫০ ফিট দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ হয়। সেতুটি নির্মিত হলেও গাইডওয়াল না দেওয়ার কারণে নদীর ধারে গড়ে তোলা রাস্তাটি ভেঙে যাচ্ছে। তাছাড়া চলমান বর্ষার বৃষ্টিতেও এই সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। সেতুর দুই ধারের সংযোগ সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে পথচারী, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হওয়া এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

 

 

 

 

সড়াতৈল গ্রামের শিক্ষাবিদ আব্দুল মান্নান তালুকদার ও সমাজকর্মী বাবলা তালুকদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূরীকরণে প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে এলাকাবাসীকে।

 

 

 

 

 

অবশেষে সেতুটি নির্মাণ করলেও বর্তমান সড়কের যে পরিস্থিতি, তা যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা বয়ে আনতে পারে। স্থানীয় শিক্ষার্থী সায়মা ও রাতুল জানায়, সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা তো দূরের কথা, শিক্ষাপ্রতিষ্ঠানে পায়ে হেঁটে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। তারা আরও জানায়, প্রতিবছর জুন থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই নদীতে পানি থাকে।

 

 

 

 

 

 

 

পূর্বে নদীতে সেতু না থাকায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতো। এখন সেতু হলেও সড়কের অভাবে দুর্ভোগ কাটেনি। উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান ভূঁইয়া জানান, সংযোগ সড়কের বেহাল অবস্থার কথা তিনি জেনেছেন। অতিসত্বর এই সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com