
মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে পৌরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরে আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, “ভূঞাপুর পৌরসভা আজ ৩২ বছরে পদার্পণ করেছে। বিএনপি শাসনামলে তৎকালীন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে পৌরসভা হিসাবে ঘোষনা করেন। পৌরসভাটি হাটি হাটি পা-পা করে আজ ৩২ বৎসর কঅতিক্রম করল। তৎকালিন ফলদা ইউনিয়নেরেএকাংশ এবং গোবিন্দাসী ও বিরহাটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয় ভুঞাপুর পোরসভা। পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও আধুনিক নগরায়ণে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।” আব্দুস সালাম পিন্টু পৌরসভাকে আধুনিকায়নে পৌর মার্কেট নির্মানের কথাও জানান। ভূঞাপুর পৌরসভা প্রতিষ্ঠার পর নাগরিক সেবার তেমন উন্নতি হয়নি বলেও জানান।
তিনি আরও বলেন, “নাগরিকদের জীবনমান উন্নয়নে সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে। ভূঞাপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো” মাহবুব হাসান বলেন, ভূঞাপুর পৌরসভা আপনার হাতেই প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে ভূঞাপুর পৌরসভা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে আরও আধুনিক ও সেবামুখী পৌরসভা গঠনে আপনার মাধ্যমে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এড গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: সেলিমুজ্জামান তালুকদার সেলু,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।