1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই’—বরগুনায় সংবাদ সম্মেলনে নারীর নিরাপত্তার আবেদন পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ জামাইয়ের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিলেন শশুর চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ ভূরুঙ্গামারীতে পুলিশের সহায়তায় ৬ ফিট লম্বা বার্মিজ অজগর উদ্ধার হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে যুবক গ্রেফতার ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল ইউএনও’র স্বাক্ষর জাল করে মোয়াজ্জেমের টাকা উত্তোলনের চেষ্টা  শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

১১ নভেম্বর থেকে ঢাবির স্নাতক ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ডিসেম্বরে

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সঙ্গে ৫টি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়।

 

 

 

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

 

 

 

 

সভায় জানানো হয়, এবারও ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’, ‘বিজ্ঞান’, ‘ব্যবসায় শিক্ষা’, ‘চারুকলা’ এবং ‘আইবিএ’—এই ৫টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

ঘোষিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

 

 

 

 

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি ৩টি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্র হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

 

 

ভর্তি পরীক্ষার কাঠামোতে আগের ধারাবাহিকতাই রাখা হয়েছে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলায় ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে। চারুকলা ইউনিটে এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং অঙ্কনের জন্য ৬০ মিনিট, আর আইবিএ ইউনিটে এমসিকিউর জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় থাকবে।

 

 

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার জন্য থাকবে ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে থাকবে ২০ নম্বর।

 

 

ভর্তির জন্য আবেদনকারীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে জিপিএর ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন।

 

 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সাধারণভাবে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে। চারুকলা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে ৩.০ প্রয়োজন হবে।

 

 

এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্তও নিয়েছে ভর্তি কমিটি।

 

 

সভায় আরও সিদ্ধান্ত হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ ২০২৭ থেকে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com