
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
পুলিশ জানায়, শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাউসপুর এলাকায় অভিযান চালিয়ে চরপাড়া গ্রামের মো. জিয়ারুল ইসলাম (২৩)কে আটক করা হয়। হাউসপুর ব্রিজ-সংলগ্ন সড়কে ফিরোজ আলীর ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে চার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।