1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

 

নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসির ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির ১০ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার শূন্য।

 

 

 

এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

 

 

 

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী থাকলেও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে মাত্র কয়েকজন। শিক্ষার্থীদের অনুপস্থিতির পাশাপাশি শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়েও প্রশ্ন রয়েছে।

 

 

স্থানীয়রা বলেন, ১০ পরীক্ষার্থীর মধ্যে একজনও কেন পাস করতে পারলেন না, এর দায় শিক্ষকরা এড়িয়ে যেতে পারেন না। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আনা, পড়াশোনায় আগ্রহী করা এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব কার, সেই প্রশ্নও তুলেছেন তারা।

 

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, চলতি বছর বিদ্যালয় থেকে ১০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের কেউই পাস করতে পারেনি। তবে কেন সবাই ফেল করেছে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

 

 

 

ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নুরল আমিন শাহ আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

চলতি বছর ডোমার উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ হাজার ৮৬২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৬৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন। উপজেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com