1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জিএম কাদের চার বছর পেরিয়ে পঞ্চমে দৈনিক শ্যামল বাংলা, “দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের”শুভেচ্ছা ছোট মাহির কাঁধেই ‘নাম্বার নাইন’-এর ভার! সাংবাদিকরা গোপনে মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি বাংলাদেশে মফস্বলে সাংবাদিকতা, জীবিকা অর্জনের পেশা নয় কালিয়াকৈরে আনসার-ভিডিপির কুটিরশিল্পে আগ্রহী চার দেশের রাষ্ট্রদূত প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি! বেলকুচিতে পরিবেশ দূষণ, ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নেত্রকোনায় বসতভিটায় বিদ্যুতের খুঁটি, অপসারণের দাবিতে মানববন্ধন কিশোর স্বাধীন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি 

 

মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নাটোরের নলডাঙ্গার হালতী বিলের একডালা ও খাজুরা বিলে দিনব্যাপী এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

 

অভিযানে নদী ও বিলের জীববৈচিত্র্য ধ্বংসকারী ৭০ পিস চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এছাড়া, স্থায়ী অবকাঠামো নির্মাণ করে মাছ শিকারে ব্যবহৃত ৪০০ মিটার বিস্তৃত বানা (বাঁশের বেড়া) সম্পূর্ণ অপসারণ করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে সংগ্রহ করা ২৬ বস্তা শামুক উদ্ধার করে পুনরায় হালতী বিলের পানিতে অবমুক্ত করা হয়।

 

অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

 

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com