1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

হারিয়ে যাওয়া সেই মাদ্রাসার ছাত্র দুই যমজ ভাইয়ের খোঁজ মিলেছে

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১০ Time View

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া জমজ দুই ভাইয়ের খোঁজ মিলেছে । গতকাল মঙ্গলবার (৩১মার্চ ) গাজীপুর উপজেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার মামা ভাগ্নে হোটেলের সামনে থেকে হারিয়ে যাওয়া দুই যমজ  ভাইকে উদ্ধার করে পুলিশ।

 

বুধবার (১লা এপ্রিল) সন্ধ্যায় এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাফর ইমাম।

 

উদ্ধারকৃত শিশুরা হলেন, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র।

জানা যায়, গত রোববার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রাম থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে নিখোঁজ হয় তারা। মাদ্রাসা ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তিন দিন পর বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তাদের গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করে।

 

এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, গত রোববার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে রাসেল রানা ও রাশেদুল ইসলাম নামের দুই শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে আমরা অনেক খোঁজাখুঁজির পর তাদের দুজনকে গাজীপুর উপজেলার কালিয়াকৈর মামা ভাগ্নে হোটেল থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার পরবর্তী সময়ে আইগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের হাতে তুলি দেওয়া হবে।

এরআগে এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজদের বাবা মো. নজরুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com