1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

মান্দায় জুলাই শহীদ দিবস পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, ও নওফেল আলী মণ্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, শামীমা ইসলাম সাথী প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com