1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর )প্রতিনিধি 

 

নাটোরের নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পিতলের রথযাত্রা উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে বৃহঃবার সকাল থেকে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার মাধনগরের মদনমোহন মন্দির থেকে ১৫৫ বছরের পুরানো পিতলের রথ রসি দিয়ে টেনে যাত্রা শুরু করেন। এতে অংশ নেয় আশে পাশের কয়েক জেলা উপজেলার হাজারো পূণ্যর্থীরা।নানা সাজে ঢাক-ঢোল বাজিয়ে রথ টেনে নিয়ে যায় ভক্তরা।

 

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাধনগর মদনমোহন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়।নেচে গেয়ে, আনন্দ উল্লাসে ১৫৫ বছরের পুরানো পিতলের রথের রশি টেনে নেন ভক্তরা। নয়দিন পরে ৯ জুলাই এখান থেকেই উল্টা রথে ফিরবেন শ্রী শ্রী জগন্নাথ। মঙ্গল,মুক্তি আর শান্তি সমৃদ্ধির এই যাত্রা মানব জাতির জন্য আর্শীবাদ বলে জানান নানা বয়সী ভক্তরা।

 

পুজা উদযাপন কমিটির সভাপতি পিন্টু অধিকারী বলেন,প্রতিবছরের মতো এই যাত্রা মানুষের চাওয়া-পাওয়ার সন্নিবেশ ঘটায়। ১৫৫ বছরের পুরানো পিতলের এ রথ ১২ ফুট স্কয়ারে ২৫ ফুট উচ্চতা,১২টি চাকা এ চাকার ভিতরে রয়েছে পিতলের ১২টি পাত,১২ টি কোন ও ১১২টি পিলার। মাধনগরের ১৫৫ বছরের পুরানো রথ উপমহাদেশেরর সর্ববৃহৎ ও প্রচীনতম।মদনমোহনের মাহাত্ম দেখে পাবনার দিলালার জমিদার যামিনী সুন্দরী বসাক ১৮৬৭ সালে এ রথ প্রতিষ্ঠা করেন। কিন্ত রথের প্রায় শতাধিক বিঘা দেবোর্ত্তর জমি থাকলেও সে জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাতবদল হয়ে বেদখল হয়েছে।বেদখল হওয়া এ দেবোত্তর সম্পতি ফিরে পাওয়ার দাবী করেছে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com